একটি সিটি ট্যাংকের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
একটি সিটি ট্যাংকের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ট্যাংকের ভেতরেই নারীকে মেরে ফেলার পর মরদেহ ফেলে রাখা হয়।
খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। অনেকেই শুধু মরদেহটি দেখার জন্য সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা বারবার সবাইকে ফাঁকা হওয়ার অনুরোধ জানান।
স্থানীয় সূত্র জানায়, সিটি ট্যাংকের ভেতরে কতদিন ধরে মরদেহটি ছিল, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহত নারীর পরিবারের এক সদস্য দাবি করেন, ঘটনার আগে তাদের কাছে একটি ফোন কল আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে জানায়, “তোমার ছেলে লাগিয়ে আমরা লাশ রেখেছি। ওটা বালু দিয়ে ঢেকে দিতে হবে, না হলে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হলে টাকা দিতে হবে।”
হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পরে প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে এসে সিটি ট্যাংকটি খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পান।
প্রাথমিকভাবে এটি একটি হ*ত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত নারীর পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।
নওগায় এই ঘটনা ঘটেছে৷
