খালকাটা কর্মসূচি অবশ্যই প্রশংসনীয় কর্মসূচি। নদীমাতৃক কৃষি প্রধান বাংলাদেশে


 খালকাটা কর্মসূচি অবশ্যই প্রশংসনীয় কর্মসূচি। নদীমাতৃক কৃষি প্রধান বাংলাদেশে খালকাটার বিকল্প হলো খালকাটা। সেচের জন্য কৃষকের মাইলের পর মাইল ড্রেনকাটা পাইপ টানা আর কষ্ট করতে হবেনা। খরার মৌসুমে জমি পতিত থাকবেনা সারা বছর কৃষক ফসল উৎপাদন করতে পারবেন। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাবে যেটা টেকসই পানি ব্যবস্থাপনার জন্য যুগোপযোগী। সারাদেশে সরকারি খালগুলো মাছের অভয়ারণ্যর মতো কাজ করবে যা দেশের সামগ্রিক মৎস্য উৎপাদনে বিপ্লব নিয়ে আসবে৷ এককথায় দেশের খাদ্য ভান্ডার সমৃদ্ধ করতে খালকাটা কর্মসূচি এক বৈপ্লবিক চিন্তা ধারা। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কাটা খালগুলো বেসিনের মতো কাজ করবে। বৃষ্টি বা উজানের পানি দ্রুত বের হতে সাহায্য করবে। যা বন্যার রক্ষা কবজ হিসেবে কাজ করবে৷ সরকারের কাছে আমার অকূল নিবেদন এই খালা কাটা কর্মসূচির সাথে টেকসই বেড়িবাঁধ নির্মান ও পরিকল্পনা মাফিক স্লুইচ গেইট নির্মাণ করতে পারলে পানি ব্যবস্থাপনা আরো যুগোপযোগী হবে। আরেকটা ভয়ের জায়গা নগরের ড্রেনের মতো খাল যেনো খাদকেরা না খায় তবে সেটা হবে এই সরকারের মহৎ উদ্যোগের সাথে বেইমানী। 

-মাস্টার মশাই

Previous Post