পৃথিবী চাঁদে যায় আর আমরা বাড়ি যাইতে পারিনা। সরকার যায় সরকার আসে কিন্তু


 পৃথিবী চাঁদে যায় আর আমরা বাড়ি যাইতে পারিনা। সরকার যায় সরকার আসে কিন্তু কানকী থেকে এমপির বাজার রাস্তার দুই পাড়ের মানুষের স্বপ্নের পাঁকা রাস্তা আসেনা। কপাল খুলে না এই হতভাগা গ্রামবাসীদের। নির্বাচনের আগে সেই ছোটোবেলা থেকে শুনি প্রতিশ্রুতি আর কথার ফুলঝুরি এবার জিতলেই রাস্তা কনফার্ম। নেতা যায় নেতা আসে কিন্তু রাস্তা আর আসেনা। সামান্য একটু বৃষ্টি হলেই এই রাস্তায় ধান চাষ করতে আর হাল চাষের দরকার হয়না। জায়গায় জায়গায় গর্তে পানি কাদার গভীরতা এতোই হয় যে চোরা বালুতে পরলে উঠতে পারবেন এখানে পরলে না। বর্ষায় এমএ মালেক ডিগ্রি কলেজ, ছোটো রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় সহ অন্তত বেশ কিছু প্রাইমারি স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে যাওয়া রীতিমতো যুদ্ধক্ষেত্র। আমি নিজেই অগণিতবার এই রাস্তায় কাদায় আচার খেয়ে স্কুল থেকে বাড়ি চলে গেছি সেদিনের মতো স্কুল আর পড়াশোনা এই আচারের সাথে রাস্তায়। যাস্ট চিন্তা করেন এই বৃষ্টির রাতে গভীররাতে একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেলো কিংবা গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলো হাসপাতালে নেয়ার কি বিন্দুমাত্র অপশন আছে? জনপ্রতিনিধিদের কাছে বিনীত অনুরোধ অন্তত আমাদের রাস্তাটা এইবার দিয়েন। আমাদের অন্তত বাঁচতে দেন। স্থানীয় নেতাদের অনুরোধ আপনার নেতা কিন্তু প্রিয় অভিভাবকদের অন্তত বর্ষাকালে দুইএকবার বৃষ্টির মধ্যে এলাকায় আমন্ত্রণ যানান। তাদেরকে বাস্তবতা একটু উপলব্ধি করান। এই রাস্তায় যে খালি পায়ে হাটতে গিয়ে বস্তা নিয়ে আচার খাইছে অন্তত সে এই রাস্তার মর্ম বুঝবেনা।

Next Post Previous Post